রাজধানী ইসলামবাগে ভবনে আগুন নিয়ন্ত্রণে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৬ অপরাহ্ণ   |   ৩৭৯ বার পঠিত
রাজধানী ইসলামবাগে ভবনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ইসলামবাগের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৪টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
 

তিনি জানান, বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি এবং সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপণের কাজ চলছে।
 

এখন পর্যন্ত আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।