আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম
চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ জসিমউদ্দীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সাতকানিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপজেলার ছয়টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংসদ সদস্য জসিমউদ্দীন আহমেদ প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা এবং আন্তরিক ভূমিকা রাখার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি এস. এম. ইউছুপ, নির্বাহী সভাপতি এস. এম. ইসহাক, সহ-সভাপতি লুতফর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইউসুফ ও খায়রুল বশর। এছাড়া জহির আহমদ মীর, আলাউদ্দিন, গোপীনাথ চক্রবর্তী, অসীম আচার্য, ফরিদুল আলম ও সেলিমউদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, উত্তর সাতকানিয়া যুবদলের সভাপতি রাজিব, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম এবং সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানও উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।