ডিএমপির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ণ   |   ৫৬ বার পঠিত
ডিএমপির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি

ঢাকা প্রেস-ডেস্ক নিউজ:

 

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৬ জন এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৩ জনসহ মোট ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

 

রোববার (১৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা পৃথক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।

 

একটি অফিস আদেশে জানানো হয়, ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন) মো. আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং তেজগাঁও শিল্পাঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেনকে পদোন্নতি দিয়ে রমনা জোনের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

 

এছাড়া খিলগাঁও জোনের এসি মুহাম্মদ আল-আমিন সরকারকে পদোন্নতি দিয়ে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানাকে পদোন্নতি দিয়ে ডেমরা জোনের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

পৃথক আরেকটি অফিস আদেশে ডিএমপির গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে মিরপুর বিভাগের এসি (পেট্রোল-মিরপুর) মো. আসলাম সাগরকে ট্রাফিক তেজগাঁও বিভাগের এসি (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের এসি (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক লালবাগ বিভাগের এসি (ট্রাফিক-কোতোয়ালি জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।