বর্ণিল আয়োজনে বান্দরবানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
বর্ণিল আয়োজনে বান্দরবানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন

শিমুল দাশ, বান্দরবান প্রতিনিধি:

 

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখি শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। রঙিন সাজ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।

পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্‌যাপন করা হয়।