ছাত্রদলের কেন্দ্রীয় প্যাডে বানান ভুল, ‘ফোন’ শব্দের পরিবর্তে ‘কোন’ লেখা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ   |   ৫৯ বার পঠিত
ছাত্রদলের কেন্দ্রীয় প্যাডে বানান ভুল, ‘ফোন’ শব্দের পরিবর্তে ‘কোন’ লেখা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অফিসিয়াল প্যাডে বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

সম্প্রতি বিভিন্ন জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদনের জন্য ব্যবহৃত একটি প্যাডের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ‘ফোন’ শব্দের পরিবর্তে ‘কোন’ লেখা হয়েছে বলে দেখা যায়।

 

ভাইরাল হওয়া প্যাডে কেন্দ্রীয় সংসদের ঠিকানা ও যোগাযোগের তথ্যের অংশে এ ভুলটি চোখে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, একটি জাতীয় ছাত্রসংগঠনের কেন্দ্রীয় প্যাডে কীভাবে এমন বানান ভুল থেকে গেল।

 

এদিকে, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

 

সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিতে প্রকাশের আগে আরও সতর্কতা ও প্রুফরিডিং প্রয়োজন।