রাজশাহীর চারঘাট উপজেলার ৬ নম্বর ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জানাজায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অসুস্থ অবস্থায় আমিনুল ইসলামকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক, চারঘাট উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
জানাজায় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। এ সময় আবু সাঈদ চাঁদকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
আমিনুল ইসলামের মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।