কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল সাইফা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ মে ২০২৩ ০৫:১৭ অপরাহ্ণ   |   ৯৩৭ বার পঠিত
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল সাইফা

কুমিল্লা জেলা কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছে দাউদকান্দির এক ছাত্রী। মঙ্গলবার (৯ মে) চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে অংশগ্রহণ করে সাইফা আক্তার নামের ওই শিক্ষার্থী। 

সাইফা উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের সিপন সরকারের মেয়ে।


গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, সাইফা আক্তার গত বছর নিয়মিত পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী সে জেলা কারাগারে বসে এক বিষয়ে (গণিত) পরীক্ষায় অংশ নেয়।

গত বছরের ৭ ডিসেম্বর তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামে মিনরা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে তার নিজ ঘরে পরীক্ষার্থী ও প্রেমিকা গলা কেটে হত্যা করে। সাইফা আক্তার ওই বৃদ্ধা হত্যা মামলার আসামি।