রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন ও জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৬ ০৭:১৬ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন ও জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

মো: হারুন অর রশিদ, রৌমারী উপজেলা প্রতিনিধি। 

 

সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম( সিএসডিকে) ও ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) সংংস্থার আয়োজনে কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।  “নদী বাঁচাও, মানুষ বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।


শনিবার সকাল ১০ ঘটিকায় রৌমারী উপজেলার ফলুয়ারচর ফেরী ঘাটের ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন। এ সময় নদী রক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার দাবি জানানো হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, নদী আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। নদী রক্ষা করতে না পারলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই নদী দখল ও দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।


পরে অংশগ্রহণকারীরা নদী সংরক্ষণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে একটি সংক্ষিপ্ত পথসভা করেন। বক্তারা বলেন, নদীকে বাঁচাতে হলে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।


কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।