বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন এমডি হিসেবে জাহিদুল ইসলাম ভূঞার নিয়োগ:

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ মে ২০২৪ ০২:২২ অপরাহ্ণ   |   ১০৪৮ বার পঠিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন এমডি হিসেবে জাহিদুল ইসলাম ভূঞার নিয়োগ:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম ভূঞা।

ঢাকা প্রেসঃ

রোববার, ২৬ মে, ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জাহিদুল ইসলাম ভূঞাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি একজন অভিজ্ঞ সিভিল সার্ভেন্ট, বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর তিনি শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষতার সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ দূতাবাস, সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিমানের বর্তমান এমডি শফিউল আজিমের স্থলাভিষিক্ত হবেন জাহিদুল ইসলাম ভূঞা। শফিউল আজিমকে গত ২১ মে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল।

জাহিদুল ইসলাম ভূঞার দক্ষ অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও উন্নত ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।