নতুন করে আরও ৭২ঘন্টার তাবদাহের সতর্কতা জারি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ   |   ৩৯৯ বার পঠিত
নতুন করে আরও ৭২ঘন্টার তাবদাহের সতর্কতা জারি

আজ সোমবার সারাদেশে নতুন করে আরও ৭২ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ।
আজ সকাল সাড়ে ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাবদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বাসস’কে জানান, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল থেকে আবারও বাড়বে তাবদাহ।
 

এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।