ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ   |   ৩৫ বার পঠিত
ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। একইভাবে বৃহস্পতিবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২১ হাজার ৭৩১ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন বলেন, প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইসঙ্গে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট গ্রহণ শেষে শুক্রবার মেশিনে সদস্যদের এবং সম্পাদকীয় পদে হাতে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে ভোট ভোট গ্রহণ হবে। বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেলে) প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্যানেলে ২৩ জন করে মোট ৪৬ জন ছাড়াও স্বতন্ত্র আটজন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।