অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ
রাজধানীর মিরপুরে নূর জাহান বেগম নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যুকে কেন্দ্র করে তার সন্তানদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তার এক সন্তান বর্তমানে যুগ্ম সচিব পদে কর্মরত।
এ ঘটনায় ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সংশ্লিষ্ট যুগ্ম সচিবের বক্তব্য নেওয়াসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সব ধরনের খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মৃত নূর জাহান বেগমের তিন সন্তান রয়েছেন-একজন যুগ্ম সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন স্থানীয় একটি স্কুলের শিক্ষক। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই যুগ্ম সচিব পদের ওই সন্তানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬