নারায়ণগঞ্জের বন্দরে তুলার গুদামে আগুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ বাজারে বুধবার বেলা ১২টার দিকে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং ধোঁয়ার কুণ্ডলীতে আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে যায়। তবে খবর পেয়ে দ্রুত হস্তক্ষেপের ফলে ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, আগুনের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬