|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৬ ০২:১৬ অপরাহ্ণ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ


টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ


সিলেট টেস্টে আজ জয়ের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। দুই ধাপ লাফ দিয়ে সাতে উঠে এসেছে নাজমুল হোসেনের দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা র‍্যাঙ্কিং। ২০১৮ সালে আটে উঠেছিল বাংলাদেশ দল। বুধবার সিলেট টেস্ট শেষ হওয়ার পরপরই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।

 

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে নবম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। পাকিস্তানের দুই ধাপ অবনতি হয়েছে। ছয় থেকে আটে নেমে গিয়েছে শান মাসুদের দল। এক ধাপ নেমে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা সাত থেকে উঠেছে ছয়ে।

 

পাকিস্তানকে ধবলধোলাই করার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮, পাকিস্তানের কমে হয়েছে ৭৫। বাংলাদেশের ঠিক ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৬।

 

এই সিরিজের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৭, পাকিস্তানের ৮৯। যার অর্থ বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ১১টি, পাকিস্তান হারিয়েছে ১৪ পয়েন্ট।

 

র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৩১। দক্ষিণ আফ্রিকা (১১৯), ভারত (১০৪), ইংল্যান্ড (১০২) ও নিউজিল্যান্ড (১০১) আছে এরপরই। র‍্যাঙ্কিংয়ে তলানির দুই দল ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৮, জিম্বাবুয়ের ১০। আফগানিস্তান ও আয়ারল্যান্ড তিন বছরের চক্রে ন্যূনতম আটটি টেস্ট না খেলায় নেই র‍্যাঙ্কিং তালিকায়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬