|
প্রিন্টের সময়কালঃ ০৪ জুন ২০২৬ ০৪:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুন ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ণ

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো


হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো


দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে। এবার একদিনে (গত ২৪ ঘণ্টায়) দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।

 

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

 

এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা ৬০১ জন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬