জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ মে ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ   |   ৫২ বার পঠিত
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে বৈরী আবহাওয়া দেখা দিলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

 

বুধবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরী।

 

তিনি জানান, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।