রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএর ৩ সদস্য নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৪ ০৪:৫৮ অপরাহ্ণ   |   ৫৬৯ বার পঠিত
রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএর ৩ সদস্য নিহত

ঢাকা প্রেস
রুমা উপজেলা (বান্দরবান) প্রতিনিধি:-

 

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর তিন সদস্য নিহত হয়েছে।
 

রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
 

আইএসপিআর জানায়, রুমা উপজেলার গভীর জঙ্গলে কেএনএর একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।