ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি ভূষিত হলেন বিশেষ সম্মাননায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি ভূষিত হলেন বিশেষ সম্মাননায়

নিজস্ব প্রতিবেদক:

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সংগীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন তরুণ গীতিকার ও বিশিষ্ট সুরকার জহুরুল ইসলাম জনি।


গত ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় বার্তা ৫২ নিউজের আয়োজনে বাংলা একাডেমির ভিআইপি মিলনায়তনে এই স্মারক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং ড. সুকোমল বড়ুয়া এবং বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান তরুণ এই সংগীতশিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


সম্মাননা স্মারক গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি বলেন, "গুণীজনদের হাত থেকে এমন সম্মাননা পাওয়া অত্যন্ত আনন্দের ও গর্বের। এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতে আরও ভালো মানের গান ও সুর দর্শকদের উপহার দিতে চাই।"


অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটিতে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।