বিএনপি ক্ষমতায় এলে কর্মজীবী নারীদের ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে: ডা. জোবাইদা রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
বিএনপি ক্ষমতায় এলে কর্মজীবী নারীদের ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে: ডা. জোবাইদা রহমান

ঢাকা প্রেস



বিএনপিকে ভোট দিয়ে জনগণ ক্ষমতায় আনলে কর্মজীবী নারীদের জন্য ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গুলশান-বনানী-বাড়িধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
 

ডা. জোবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য একটি ‘নারী সাপোর্ট সেল’ গড়ে তোলা হবে। এই সেলের মাধ্যমে নারীদের আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।
 

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করা হবে, যাতে নারীরা নিরাপদ পরিবেশে সন্তান জন্ম দিতে পারেন। মা ও শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
 

নারী শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ রোধ এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে।
 

আলোচনা সভায় উপস্থিত নারী প্রতিনিধিরা নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।