ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুন ২০২৬ ০৩:০২ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকা প্রেস প্রতিবেদক:

 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।
 

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 

প্রজ্ঞাপনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
 

এ পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
 

সরকারি নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময় পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।