এ বছরের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জুন ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ণ   |   ৫৩১ বার পঠিত
এ বছরের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক

চলতি বছরের সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

মন্ত্রী বলেন, আগামী বছর থেকে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়ায় আরও আধুনিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত করা যায়।

 

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাণিজ্যের আড়ালে কোনো ধরনের অর্থপাচারের ঘটনা প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।