অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে লালমনিরহাটে জেলা জিয়া পরিষদের ধানের শীষের প্রচারণা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে লালমনিরহাটে জেলা জিয়া পরিষদের ধানের শীষের প্রচারণা

লালমনিরহাট প্রতিনিধি :

 


লালমনিরহাট সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে ধানের শীষ প্রতীকে প্রচারণা চালিয়েছে লালমনিরহাট জেলা জিয়া পরিষদ।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) শহরের মিশন মোড়স্থ হ্যামারবাড়ি বিএনপি কার্যালয় থেকে এ প্রচারণা শুরু হয়। পরে হ্যামারবাড়ি থেকে স্টেশন, বড় মসজিদ, রেলবাজার, কালীবাড়ি ও আলো রুপা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড়ে এসে প্রচারণা শেষ হয়। এ সময় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

 

প্রচারণায় অংশ নেন লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন, জেলা জিয়া পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, লালমনিরহাট পৌর জিয়া পরিষদের সভাপতি মো. শামসুল হকসহ জেলা ও পৌর জিয়া পরিষদের নেতৃবৃন্দ।

 

নেতারা এ সময় বলেন, ধানের শীষই জনগণের মুক্তির প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।