দেশে ভূমিকম্প অনুভূত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩২ অপরাহ্ণ   |   ৭৭ বার পঠিত
দেশে ভূমিকম্প অনুভূত

সিলেট অঞ্চলে রিখটার স্কেলে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে এ কম্পন টের পাওয়া যায়।
 

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। উৎপত্তিস্থলটি ডাউকি ফল্ট এলাকায় অবস্থিত, যা ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
 

ভূমিকম্পটির মাত্রা ও স্থায়িত্ব কম হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

এর আগে, গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন ভোর ৪টার দিকে রিখটার স্কেলে ৩.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।