ডেস্ক নিউজ ঢাকা প্রেস:
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের আর বিলম্ব করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
তিনি বলেন,
"সাংবাদিক সুরক্ষা এখন আর কোনো দাবি নয়, এটি সাংবাদিকদের ন্যায্য অধিকারে পরিণত হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রযন্ত্রের অন্যতম দায়িত্ব হলেও স্বাধীনতার ৫৫ বছর পরও এ বিষয়ে কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়নি।"
বুধবার বিকেলে বান্দরবানের লামা উপজেলার কুমারীস্থ সার্ভ বাংলোয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সাধারণ সভা, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং সাংবাদিকদের সন্তানদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন প্রসঙ্গে আহমেদ আবু জাফর আরও বলেন,
"পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন নিয়েও অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। একটি চক্র বিভিন্নভাবে বিরূপ মন্তব্য করে তালিকা প্রণয়নের কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সাংবাদিকদের অধিকার খর্ব হতে পারে—এমন অজুহাত তুলে পুরো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।"
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ইবনে আমিন।
ঘোষিত কমিটিতে উল্লেখযোগ্য পদপ্রাপ্তরা হলেন:
সভাপতি: আবুল মনসুর মো. মহসিন (দৈনিক যুগান্তর)
সহ-সভাপতি: এডভোকেট ওমর ফারুক, অধ্যাপক শওকত আলী, অলি উল্লাহ রনি (দৈনিক খবরপত্র) ও নারায়ণ দাশ।
সাধারণ সম্পাদক: ইউসুফ বিন হোছাইন (দৈনিক বাংলা)
যুগ্ম সম্পাদক: মনিরুল আমিন (দৈনিক কালবেলা)
সাংগঠনিক সম্পাদক: মো. কামাল উদ্দিন (দৈনিক দেশ রূপান্তর/আজকের কক্সবাজার বার্তা)
অর্থ সম্পাদক: রাজু দাশ (দৈনিক খবরের কাগজ)
দপ্তর সম্পাদক: জুলফিকার আলী ভূট্টো (দৈনিক কালবেলা)
প্রচার সম্পাদক: তৌহিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর)
এছাড়া কমিটিতে বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদসহ নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন এম. জাহেদ চৌধুরী (দৈনিক পূর্বকোণ), আবদুল মজিদ (মানবকণ্ঠ), নাজমুল সাঈদ সোহেল (প্রতিদিনের সংবাদ), জহিরুল আলম সাগর (মুসলিম টাইমস), শাহাদাত আলী জিন্নাহ (দৈনিক স্বদেশ প্রতিদিন) ও আবু সালাম (ভোরের চেতনা)।
অনুষ্ঠানের শেষ অংশে চকরিয়া উপজেলায় কর্মরত ৪০ জন সাংবাদিকের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি আহমেদ আবু জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি এম. জাহেদ চৌধুরী, শফিকুল ইসলাম ভুঁইয়া এবং চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন। এতে অন্যান্যদের মধ্যে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল বক্তব্য রাখেন।