সীতাকুণ্ড প্রতিনিধি: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান এবং সঞ্চালনা করেন সাদেক মাস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদিক। কর্মশালায় হজের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করেন জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পরিচালক জিয়া উদ্দিন বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নুরুন্নবী, মাওলানা আবদুল হালিম হেলালী, ভাইস প্রিন্সিপাল সেলিম জাহাঙ্গীর, এ কে এম মসিউদদৌলা এবং এডভোকেট আবু হায়দার মোহাম্মদ নাছির। অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম থেকে এমপি প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের আয়োজনে শনিবার সকালে পৌর সদরের হাজেরা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।