সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে যুবদলের বিশাল গণমিছিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৯ অপরাহ্ণ   |   ২১৩ বার পঠিত
সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে যুবদলের বিশাল গণমিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:


 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে গণমিছিল করেছে সলিমপুর ইউনিয়ন যুবদল। শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
 

যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য রোকনউদ্দিনের নেতৃত্বে শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে ফকিরহাট এলাকা থেকে শুরু হয়ে জলিল গেট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
 

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
 

তাঁতীদলের সভাপতি লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রোকনউদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

বক্তারা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।