সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ০২:৩৩ অপরাহ্ণ   |   ৩৫০ বার পঠিত
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া।

 

সোমবার তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর জমা দেন।

 

পদত্যাগপত্রে মোহাম্মদ আইয়ুব মিয়া উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি এই পদ ছেড়ে দিচ্ছেন।


  
এর আগে গত বছরের ৭ ডিসেম্বর মোহাম্মদ আইয়ুব মিয়া প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি সরকারের সাবেক সচিব।