সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, যা বলল ইরান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জুন ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, যা বলল ইরান

সৌদি আরবের আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনো গেছে। এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

 

ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করেছে।

 

নাম প্রকাশ না করা ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরান আল-খারজ বিমানঘাঁটি নিশানা করে কোনো হামলা চালায়নি।

 

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ দেশটির আল-খারজ গভর্নরেটে সতর্কতা জারি করে।

 

আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর প্রকাশের পর ইরানের পক্ষ থেকে হামলার কথা অস্বীকার করা হলো।